জাতীয়

রবিবার থেকে হামের টিকাদান শুরু, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

ঢাকা, ১ এপ্রিল – আগামী রবিবার থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে হামের টিকাদান কর্মসূচি। ছয় মাস থেকে দশ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের যেসব উপজেলায় হামের সংক্রমণ তুলনামূলকভাবে বেশি, সেসব এলাকায় এই বিশেষ কর্মসূচি শুরু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যেই প্রয়োজনীয় টিকা এবং সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই টিকাদান কার্যক্রম যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language