মধ্যপ্রাচ্য

২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

রিয়াদ, ১ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী ২০২৬ সালের ২৭ মে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর ঠিক পরের দিন অর্থাৎ ২৭ মে আমিরাতে ঈদুল আজহা পালিত হবে। ভৌগোলিক অবস্থান এবং চাঁদ দেখার প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঠিক এক দিন পর পবিত্র ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সালের ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language