মধ্যপ্রাচ্য
ইসরায়েলের তেলআবিবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩

তেলআবিব, ১ এপ্রিল – ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই মিসাইল সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল এবং বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।
বুধবার ছোড়া এই মিসাইলের একটি বোমা বেনি ব্রাক এলাকার একটি বসতবাড়িতে আছড়ে পড়ে। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে যে মিসাইল ছোড়ার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া মিসাইলটি আরও কয়েকটি জায়গায় আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। হামলার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানা যায়নি।
এনএন/ ১ এপ্রিল ২০২৬









