জাতীয়

ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, ৩১ মার্চ – রাজধানী ঢাকায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন আয়োজিত হয়েছে। গত ২৯ ও ৩০ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দেশ বিদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন এবং বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মোহাম্মাদ সাইফুদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. ডি এম এম ফারুক ওসমানী। পরবর্তীতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. মোহাম্মাদ সাইফুদ্দিন এবং হৃদরোগ ব্যবস্থাপনার আধুনিক কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রফেসর ডা. এ এফ খবির উদ্দিন।

দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে এই সম্মেলনে দেশ বিদেশের বিপুলসংখ্যক কার্ডিওলজিস্ট, গবেষক ও চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি, উন্নত গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা বিশ্বাস করেন। ভবিষ্যতে দেশে মানসম্মত এবং প্রমাণভিত্তিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language