জাতীয়

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতীয় সংসদ ভবন, ৩০ মার্চ – সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজের কক্ষে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

সোমবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন।

সেখানে তারা কিছুক্ষণ একান্তে কথা বলেন। প্রায় ১৭ থেকে ১৮ মিনিট পর প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাসহ কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং বিরোধীদলীয় নেতাকে তার নিজস্ব কক্ষ পর্যন্ত এগিয়ে দেন। এই বৈঠকের সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language