জাতীয়

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

রিয়াদ, ৩০ মার্চ – পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সোমবার সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জানা গেছে সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এনসিপি আহ্বায়ক।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language