চট্টগ্রাম

চট্টগ্রামের ইস্পাহানি গেটসংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৩০টি ঘর

চট্টগ্রাম, ৩০ মার্চ – চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোড এলাকায় ইস্পাহানি গেটসংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৮টার দিকে সূত্রপাত হওয়া এই আগুনে প্রায় ৩০টি কাঁচা ও আধাপাকা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুততম সময়ে বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনো একটি ঘরের রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল যা বাতাসের কারণে দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত ৩০টি পরিবারের বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language