এশিয়া

সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নজরদারি বিমান ধ্বংস

রিয়াদ, ২৯ মার্চ – সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ধ্বংসপ্রাপ্ত অত্যাধুনিক এডব্লিউএসিএস বিমানটি যুক্তরাষ্ট্রের বলে নিশ্চিত হওয়া গেছে। গত ২৬ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই বিমানটি ধ্বংস হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ২৯ মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হামলার ঠিক দুই দিন আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সরাসরি ওই ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের বিশেষ নজরদারি বিমান এবং কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করার কথা উল্লেখ করেছিল।

বিবিসি জানিয়েছে, ঘাঁটিতে ধ্বংস অবস্থায় পড়ে থাকা বিমানের নম্বর পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে এটি যুক্তরাষ্ট্রেরই বিমান।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে বোয়িং ই-৩ সেন্ট্রি বা এডব্লিউএসিএস মডেলের খুব বেশি বিমান নেই। প্রিন্স সুলতান ঘাঁটিতে একটি বিমান হারানোর পর তাদের এই ধরনের বিমানের সংখ্যা এখন ১৫টিতে নেমে এসেছে। ফ্লাইট ডাটা পর্যালোচনায় দেখা গেছে, হামলার সময় প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ৬টি এডব্লিউএসিএস বিমান উপস্থিত ছিল।

মূলত যুক্তরাষ্ট্রের নজরদারি নেটওয়ার্ক অকেজো করার উদ্দেশ্যেই ইরান সেখানে এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসপ্রাপ্ত বিমানের ছবি এবং অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে এলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা হোয়াইট হাউস এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সাধারণত এমন কৌশলগত বড় ধরনের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে মার্কিন প্রশাসন তথ্য যাচাই বাছাই করতে কিছুটা সময় নিয়ে থাকে।

এ এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language