১৩৩ অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৯ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার রাতে গৃহীত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, এখনও ২৪টি অধ্যাদেশের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সেগুলো নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা করা হবে। উল্লেখ্য, প্রায় ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়েছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই অধিবেশন শুরু হয় এবং অধিবেশন শেষ হওয়ার পর বিশেষ কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









