মধ্যপ্রাচ্য

ইরানের পানি সরবরাহ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

তেহরান, ২৯ মার্চ – যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের পানি সরবরাহ কেন্দ্র ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় ইরানের বেশ কয়েকটি শহরে দফায় দফায় এই হামলা চালানো হয়। এর মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের হাফতগেল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনের অন্যতম ভয়াবহ এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ পানি সরবরাহ কেন্দ্র। চলমান এই সংঘাতে ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও এই পানি সরবরাহ কেন্দ্রটির ওপর আক্রমণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী তেহরানেও ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। শহরের একাধিক স্থানে হামলা হলেও সুনির্দিষ্টভাবে কোন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তারা পাল্টা হামলার কঠোর হুমকি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিশ্ববিদ্যালয়কে এখন থেকে লক্ষ্যবস্তু বানানো হবে।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language