মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

তেহরান, ২৯ মার্চ – অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। গত রোববার এক মাইক্রোব্লগিং পোস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরান প্রতিদিন পাকিস্তানের দুটি করে জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার সুযোগ দেবে। ইরানের এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলে প্রশংসা করেছেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে উপসাগরীয় দেশগুলো বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি করে থাকে। প্রণালীটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এদিকে চলমান এই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, শান্তি আলোচনা শুরুর আগে বিশ্বাস অর্জন করা জরুরি, কারণ যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কোনো আস্থা নেই।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language