জাতীয়

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শোক

ঢাকা, ২৮ মার্চ – জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার ২৮ মার্চ এক শোক বার্তায় তিনি এই সমবেদনা জানান। শোক বার্তায় ডা. শফিকুর রহমান জানান ২৮ মার্চ সিঙ্গাপুরের স্থানীয় সময় বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুর সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন একজন সহধর্মিণী হিসেবে পরিবার এবং সমাজে তিনি যে অবদান রেখে গেছেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

পরিশেষে মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানান জামায়াতে ইসলামীর আমির। পাশাপাশি শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ধারণের তৌফিক দানের জন্যও তিনি দোয়া করেন।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language