ইউরোপ

বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে ইরান: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

ওয়াশিংটন, ২৭ মার্চ – হরমুজ প্রণালী অবরোধ বা চলাচলে সীমাবদ্ধতা তৈরির মাধ্যমে ইরান পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে বলে কড়া সমালোচনা করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। ফ্রান্সে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান এই সংঘাতের একটি দ্রুত ও কার্যকর সমাধান হওয়া প্রয়োজন, যার মাধ্যমে ওই অঞ্চলে পুনরায় স্থিতিশীলতা ফিরে আসে।

ফ্রান্সের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারত, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, এবারের জি সেভেন বৈঠকের মূল আলোচনায় ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা ও সংঘাতের বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে। সভায় বক্তব্য প্রদানকালে ইভেট কুপার ইরান সংঘাতের দ্রুত সমাধানের প্রতি জোর আহ্বান জানান।

হরমুজ প্রণালীতে ইরানের সৃষ্ট প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক নৌ চলাচলের পথ এবং নেভিগেশনের স্বাধীনতার সঙ্গে সরাসরি যুক্ত একটি প্রণালীকে ব্যবহার করে ইরান এভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে না।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language