মধ্যপ্রাচ্য

ইসরায়েলি যুদ্ধজাহাজ ও হাইফা বন্দরে জ্বালানি ট্যাংকে ইরানের হামলার দাবি

তেল আবিব, ২৭ মার্চ – পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ইসরায়েলি সামরিক জাহাজ এবং হাইফা বন্দরে যুদ্ধবিমানের জ্বালানির ট্যাংকে হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি এই তথ্য নিশ্চিত করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান যে আগ্রাসনকারী এবং অশুভ শক্তির উৎসগুলোকে শক্তিমত্তার সঙ্গে লক্ষ্যবস্তুতে পরিণত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার জেরে এই কঠোর পাল্টা জবাব দিচ্ছে তেহরান।

টানা ২৮ দিনে গড়ানো এই সংঘাতে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর ফলে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে। পাশাপাশি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান যার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language