জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ বিএনপির আলোচনা সভা

ঢাকা, ২৭ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক আলোচনা সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছে।

দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সভাপতিত্ব করবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও এই আলোচনা সভায় নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language