জাতীয়

জুরাইন কবরস্থানে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা, ২৭ মার্চ – রাজধানীর জুরাইন কবরস্থানের ভেতর থেকে এক দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কবরস্থানের ভেতর একটি কাগজের কার্টনে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ পাওয়া যায়

। শ্যামপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল পৌনে পাঁচটার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শ্যামপুর থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে জুরাইন কবরস্থানের ভেতর থেকে কাগজের কার্টনটি উদ্ধার করা হয়।

ভেতরে এক দিন বয়সী ওই ছেলে নবজাতকের মরদেহ ছিল। তবে কে বা কারা নবজাতকের মরদেহটি এভাবে ফেলে রেখে গেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language