বলিউড
শাহরুখের ডার্লিং এখন আলিয়া

মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – চার বছর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কাজ করেন আলিয়া ভাট। এ জুটির ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি।
মজার ব্যাপার হচ্ছে– বলিউড সেনসেশন আলিয়াকে আবারও দেখা যাবে শাহরুখের সঙ্গে। তবে এবার জুটিবদ্ধ হয়ে নয়; শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজিত একটি ছবিতে দেখা যাবে বলিউডের এ সুন্দরীকে। নাম ‘ডার্লিংস’।
আরও পড়ুন : বাহুবলি টু’র রেকর্ড ভাঙতে পারল না ‘ট্রিপল আর’
‘ডার্লিংস’-এর গল্প সাজানো হয়েছে এক মধ্যবিত্ত পরিবারের মা-মেয়ের কাহিনি নিয়ে। এটি পরিচালনা করতে যাচ্ছেন জেসমিত কে রেনে।
ছবিটিতে আলিয়ার পাশাপাশি আরও রয়েছেন শেফালি শাহ, বিজয় বার্মা ও রোশান ম্যাথিউ। এ বছরের মাঝামাঝিতে শুরু হবে ছবিটির শুটিং।
এন এইচ, ১৭ ফেব্রুয়ারি









