রাজবাড়ী
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি, মৃতের সংখ্যা বেড়ে ২৫

রাজবাড়ী, ২৬ মার্চ – রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ জন নারী, ৭ শিশু এবং ৭ জন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান।
মো. হাফিজুর রহমান জানান, দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
এনএন/ ২৬ মার্চ ২০২৬









