ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বাড়বে দিনের তাপমাত্রা

ঢাকা, ২৬ মার্চ – আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাজধানীর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে। উল্লেখ্য, গত চব্বিশ ঘণ্টায় রাজধানীসহ এর আশপাশের এলাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









