জাতীয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন

সাভার, ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৬টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

এস এম/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language