স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ঢাকা, ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে এদিন সকাল ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে তিনি জিয়া উদ্যানে যান। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত স্বাধীনতা দিবসের বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে নির্ধারিত রয়েছে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬









