মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, নিজের সঙ্গেই আলোচনা করছে তারা: ইরান

তেহরান, ২৫ মার্চ – ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না, বরং যুক্তরাষ্ট্র কার্যত নিজেদের সঙ্গেই আলোচনা করছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা যায়। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি মার্কিন নেতৃত্বকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন যে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে এখন তারা নিজেদের সঙ্গেই আলোচনা করছে।

এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শেষ করতে ইরান সমঝোতায় আসতে আগ্রহী। ট্রাম্পের এই দাবির জবাবে জুলফাকারি বলেন, তাদের মতো মানুষের সঙ্গে মার্কিন নেতৃত্বের কখনোই মিল হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র স্বীকার না করবে যে আঞ্চলিক স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর মাধ্যমেই নিশ্চিত হয়, ততদিন পর্যন্ত কোনো সমঝোতা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগের অবস্থায় ফিরবে না এবং যুদ্ধের আগের জ্বালানির মূল্যও আর ফিরে আসবে না। বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language