জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন

ঢাকা, ২৫ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৫ মার্চ বুধবার দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পিছিয়ে ২৭ মার্চ শুক্রবার একই সময়ে নির্ধারণ করা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত তারিখের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া সভায় জাতীয় পর্যায়ের শীর্ষ নেতা ও দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language