আইন-আদালত
মানহানির মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও মানিক

ঢাকা, ২৪ মার্চ – রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
এর আগে গত ২১ জানুয়ারি এই মামলায় রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার আদালতে বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষের যুক্তিতর্ক এবং শুনানি শেষে বিচারক এই তিনজনের জামিন মঞ্জুর করে আদেশ প্রদান করেন।
এনএন/ ২৪ মার্চ ২০২৬









