দক্ষিণ এশিয়া

নিরাপত্তা ঝুঁকিতে নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিল চীন

তেহরান, ২৪ মার্চ – মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বৃদ্ধির কারণে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে চীন। চীনের দূতাবাস থেকে জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়েছে, জীবনের কোনো প্রকার ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করতে হবে অথবা চীনে ফিরে আসতে হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে বেইজিং নতুন করে একটি উদ্ধার অভিযান শুরু করেছে।

চীনা দূতাবাস জানিয়েছে, এই বিশেষ উদ্ধার অভিযানে মিশর সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে। দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে হতাহতের সংখ্যা ও সম্পদের ক্ষয়ক্ষতি ক্রমাগত বাড়ছে।

অনেক ক্ষেত্রে সাধারণ নাগরিকরা সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। এছাড়া যারা এখনও কোনো কারণে ইসরায়েলে রয়ে গেছেন, তাদেরকে বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার কঠোর পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language