এশিয়া
ইরাকের বাবিল প্রদেশে সামরিক ঘাঁটিতে বিমান হামলা, আহত ৪

বাগদাদ, ২৪ মার্চ – ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহরে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ ওই ঘাঁটিটি ব্যবহার করত।
পুলিশ এবং চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে এই হামলার ফলে অন্তত চারজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান তৎপরতা নিয়ন্ত্রণ এবং প্রতিহত করার উদ্দেশ্যেই এই বিমান হামলা চালানো হয়েছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









