বগুড়া

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া, ২৩ মার্চ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার কারণে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দলের নির্দেশক্রমে তার এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলীয় সূত্র থেকে জানা গেছে, বর্তমানে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পুরো মনোযোগ দেওয়ার লক্ষ্যেই মীর শাহে আলম এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language