মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি সংকট নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ প্রধানের ফোনালাপ

তেহরান, ২৩ মার্চ – হরমুজ প্রণালিতে চলমান সংকট নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস। গত রবিবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক পদস্থ কর্মকর্তা। জানা গেছে, ফোনালাপে চলমান সংঘাত, জ্বালানি অবকাঠামোতে হামলার ঝুঁকি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে।

এর আগে গত বুধবারও আরাগচির সঙ্গে আলাপে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দিয়েছিলেন কাজা ক্যালাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন ইইউ প্রধান। ইউরোপীয় ইউনিয়নের ওই কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট সমাধানে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই বিভিন্ন দেশের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেসামরিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নতুন যে হুমকি দেওয়া হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language