মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

তেল আবিব, ২০ মার্চ – দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান।

বাংলাদেশ সময় শুক্রবার রাত তিনটার পর এই হামলা চালানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মিসাইলগুলো সরাসরি দখলকৃত জেরুজালেম শহরের দিকে ধেয়ে আসছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ইতিমধ্যে সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু হয়েছে।

সামরিক সূত্রমতে বৃহস্পতিবার এবং শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান অন্তত তেরো দফা মিসাইল হামলা চালিয়েছে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language