জাতীয়

শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের খবর ভিত্তিহীন: প্রেস উইং

ঢাকা, ১৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এই ধরনের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যায়িত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন। তিনি জানান যে শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কিছু জায়গায় এ নিয়ে অস্পষ্টতা তৈরি হওয়ায় তিনি দেশবাসীকে এ ধরনের ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language