মধ্যপ্রাচ্য

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরানের হামলা, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

রিয়াদ, ১৯ মার্চ – সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রিয়াদে বিশ্বের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, তাদের দুটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগারে ইরান সরাসরি হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে ইরানের একটি ‘ভুল হিসাব’ হিসেবে আখ্যায়িত করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানকে তাদের নিজেদের হিসাব নতুন করে কষতে হবে। কারণ এ ধরনের আক্রমণাত্মক পদক্ষেপে তাদের কোনো ধরনের উপকার বা লাভ হবে না বলে তিনি সতর্ক করেন।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language