মধ্যপ্রাচ্য
সৌদি আরবে ইরানের ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা, প্রতিহত করল প্রতিরক্ষা মন্ত্রণালয়

রিয়াদ, ১৯ মার্চ – সৌদি আরবের দিকে হঠাৎ করেই হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। বুধবার রাত থেকে দেশটিতে একাধিকবার হামলার চেষ্টা চালানো হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ইরান এক ঘণ্টার মধ্যে আটটি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার পর পূর্বাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশ দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
এর আগে ওই একই প্রদেশের একটি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আরও পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, আগের সেই ড্রোনগুলোও আকাশে থাকা অবস্থায় ধ্বংস করা হয়।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









