এশিয়া

আরেক মামলা সু চির বিরুদ্ধে

নেপিডো, ১৭ ফেব্রুয়ারি – অং সান সুচির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে মিয়ানমারের পুলিশ। এর আগে তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। তবে এবারের মামলাটি হচ্ছে দেশটির দুর্যোগ আইন ভঙ্গ সংক্রান্ত।

আরও পড়ুন : মালয়েশিয়ায় আবারো লকডাউন

সুচির আইনজীবী খিন মং জাওকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম। তিনি জানান, কোভিড-১৯ কড়াকড়ির কারণে ভিডিও কলের মাধ্যমেই মামলা লড়তে হচ্ছে সুচিকে। এরইমধ্যে একজন বিচারকের সঙ্গে কথা বলেছেন সু চি।

তবে এতে আইনজীবীদের অংশ নিতে দেয়া হয়নি। জাওকে সুচির স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো সংবাদ তারা পাননি। আগামী ১ মার্চ আদালতে সুচির মামলার শুনানি হবে বলেও জানান তিনি।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language