ব্যবসা

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ৬৮৩ টাকা

ঢাকা, ১৮ মার্চ – দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। শনিবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language