জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পোর্টেবল সিগন্যাল লাইট

ঢাকা, ১৭ মার্চ – সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে এবার প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং স্বল্প খরচে তৈরি বহনযোগ্য পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এই সিগন্যাল লাইটগুলো স্থাপন করা শুরু করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিগন্যাল লাইটগুলো সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। যেকোনো ধরনের রাস্তায় এটি অত্যন্ত কার্যকর ও ব্যবহারোপযোগী।

সড়কে যানজট কমানো এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের এই আধুনিক ও উদ্ভাবনী প্রয়াস ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language