সংগীত

বিটিভির ঈদ আয়োজনে গাইবে ওয়ারফেজ, আর্ক ও অবসকিউর

ঢাকা, ১৭ মার্চ – ঈদ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ ব্যান্ড সংগীতের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দুটি ভিন্ন পর্বে সাজানো হয়েছে এই বিশেষ সংগীতানুষ্ঠান। প্রথম পর্বে থাকছে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। এই পর্বে ব্যান্ডটি তাদের দর্শকপ্রিয় আটটি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটির এই বিশেষ পর্ব প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

অন্যদিকে ‘রক কার্নিভাল’ শিরোনামের দ্বিতীয় পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। এই পর্বে প্রতিটি ব্যান্ড দুটি করে গান গাইবে। দ্বিতীয় পর্বের প্রযোজনার দায়িত্বে রয়েছেন গোলাম মোর্শেদ। বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই ব্যান্ড শো সম্প্রচারিত হবে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর এই পরিবেশনা দর্শকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language