জাতীয়

ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি

ঢাকা, ১৫ মার্চ – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ছয়জন এডিসি এবং তিনজন এসি রয়েছেন।

রোববার ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডেমরা জোনের এডিসি মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে পদায়ন করা হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন পদোন্নতি পেয়ে রমনা জোনের এডিসি হয়েছেন। খিলগাঁও বিভাগের এসি মু. আল আমিন সরকার পদোন্নতি পেয়ে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

একইদিন অপর এক আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। মিরপুরের এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) এসি এবং মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language