মধ্যপ্রাচ্য

ইসরায়েলের তিন শহরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ৫

তেহরান, ১৫ মার্চ – ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের ১৬তম দিনে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। রবিবার ১৫ মার্চ ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। জানা গেছে, ইসলামি প্রজাতন্ত্রটির ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন তেল আবিবসহ অন্তত তিনটি শহরে আঘাত হেনেছে। এই হামলায় মধ্য ইসরায়েলে দুজন এবং অধিকৃত পশ্চিম তীরে আরও তিন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫০ বছর বয়সী দুজন আহত হয়েছেন।

এছাড়া একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত এবং মধ্যাঞ্চলজুড়ে একাধিক উপবোমা ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ইলাত শহরের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্লাস্টার বোমাযুক্ত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language