মধ্যপ্রাচ্য
বিদেশি আগ্রাসী বাহিনী বহিষ্কারে প্রতিবেশী দেশগুলোকে আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

তেহরান, ১৫ মার্চ – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাল্টাপাল্টি হামলার মধ্যে প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা “বিদেশি আগ্রাসী বাহিনীকে” বহিষ্কার করে।
আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত “নিরাপত্তা ছাতা” এখন ছিদ্রযুক্ত এবং এটি সংকট কমানোর পরিবর্তে বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখার জন্য চীনসহ অন্যান্য দেশের কাছে সাহায্য চাইছে।
ইরান তার ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশগুলোর প্রতি বিশেষভাবে নির্দেশ দিয়েছে যে, বিদেশি আগ্রাসী বাহিনীকে বহিষ্কার করতে হবে, বিশেষ করে তখনই যখন তাদের একমাত্র উদ্বেগ ইসরায়েল।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









