ইউরোপ
মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল ফ্রান্স

প্যারিস, ১৫ মার্চ – ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে বলে সম্প্রতি যে গুঞ্জন ছড়িয়েছিল তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরপরই এই খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে।
তারা স্পষ্ট করে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি। বর্তমানে ফরাসি রণতরিগুলো পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্স জানিয়েছে তাদের এই অবস্থান সম্পূর্ণ অপরিবর্তিত এবং নৌবাহিনীর বর্তমান প্রস্তুতি কেবলই আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক কাজের জন্য নির্ধারিত।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









