মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি বন্ধ নয়, কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা: ইরান

তেহরান, ১৫ মার্চ – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেদের অবস্থান তুলে ধরে এই মন্তব্য করেন। আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মার্কিন প্রশাসন এমন একটি ধারণা তৈরি করতে চাইছে যেন ইরান আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা সৃষ্টি করছে এবং পুরো বিশ্বের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে জানান, হরমুজ প্রণালিটি স্বাভাবিক চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি জাহাজের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বাণিজ্যে কোনো প্রকার বাধা সৃষ্টির ইচ্ছা ইরানের নেই, বরং মার্কিন অপপ্রচারের জবাবেই তেহরান নিজেদের এই অবস্থান স্পষ্ট করেছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language