ইউরোপ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে অংশ নিচ্ছে না ফ্রান্স

প্যারিস, ১৫ মার্চ – ফ্রান্স জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর সঙ্গে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্যারিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরী গ্রুপ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে অবস্থান করছে। বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের অবস্থান প্রতিরক্ষামূলক এবং সুরক্ষামূলক—যুদ্ধে সরাসরি অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালি সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বানে সাড়া দেয়নি প্যারিস।

ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটেরান বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ France 24কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নেই এবং ফ্রান্স এই যুদ্ধে অংশ নিচ্ছে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কী লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছে তা এখনো পরিষ্কার নয়। একই সঙ্গে ইমান্যুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে তিনি জানান, ফ্রান্স এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language