জাতীয়

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ১৪ মার্চ – রাজধানী ঢাকা এবং এর আশেপাশের এলাকাগুলোতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, উল্লেখিত সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

এর পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্যানুসারে, শনিবার সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language