ক্রিকেট

মিরপুরে বৃষ্টিতে খেলা বন্ধ, ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ঢাকা, ১৩ মার্চ – মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির আগে বল হাতে আধিপত্য বিস্তার করছিল পাকিস্তান। মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় মিরপুরে বজ্রপাত শুরু হলে খেলা সাময়িক বন্ধ রাখা হয় এবং পরে বৃষ্টি নামে। ১৫ রানে ৩ উইকেট হারানোর পর বর্তমানে ক্রিজে থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। এর আগে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানি ওপেনার সাজ সাদাকাত। অপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন সাহিবজাদা ফারহান। এই উদ্বোধনী জুটিতে আসে ১০৩ রান। মাত্র ৩১ বলে অর্ধশতক পূরণ করা সাদাকাত শেষ পর্যন্ত ৭৫ রান করে মিরাজের শিকার হন। তার ৪৬ বলের ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। এরপর তরুণ ব্যাটার শামিল হুসাইন ক্রিজে এলেও ফারহান ৩১ রান করে সাজঘরে ফেরেন।

শামিলও মাত্র ৬ রান করে বিদায় নেন। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলি আগা ১০৯ রানের দারুণ একটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। সালমান সাতটি চার ও একটি ছক্কার মারে ৬৩ বলে ৬৪ রান করে রান আউটের শিকার হন। অন্যদিকে রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৪ রান। এই দুই ব্যাটার ফেরার পর পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডারের কেউই সুবিধা করতে পারেননি। ফাহিম আশরাফ ১৪, আব্দুল সামাদ ১১ এবং হুসাইন তালাত ৯ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুটি এবং অন্য তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language