ঢালিউড

সংসারের জন্য অভিনয় ছাড়তেও দ্বিধা করবেন না পূজা চেরি

ঢাকা, ১৩ মার্চ – শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়ে ওঠা পূজা চেরি তাঁর অভিনয় ক্যারিয়ারের আট বছর পার করছেন। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘দম’। এই ছবি নিয়ে বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন তিনি।

এরই মধ্যে জীবনের নানা বিষয় নিয়ে একটি পডকাস্টে অংশ নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রয়োজনে সংসারের জন্য অভিনয় ছাড়তেও দ্বিধাবোধ করবেন না। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শীর্ষক ওই পডকাস্টে পূজা তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক নিয়ে মুখ খোলেন।

বিভিন্ন সময় আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। শুধু তা নয়, এই আয়োজনে নিজের নতুন সম্পর্কের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পূজা বলেন, সম্পর্কের মূল্য তাঁর কাছে অনেক বেশি। তিনি কখনোই চান না তাঁর নামের সঙ্গে বিচ্ছেদ বা ডিভোর্স শব্দটি যুক্ত হোক। সম্ভব হলে সংসার এবং অভিনয় একসঙ্গেই চালিয়ে যেতে চান তিনি। তবে যদি মনে হয় কোনো ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সে ক্ষেত্রে তিনি সংসারকেই বেছে নেবেন এবং চলচ্চিত্র থেকে বিদায় নেবেন।

ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তাঁর কাছে সবার আগে। আগামী ১৪ মার্চ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম এ বিশেষ এই পডকাস্টটি প্রচারিত হবে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language