এশিয়া

ইরানে স্কুল হামলায় চীনের শোক, ২ লাখ ডলার মানবিক সহায়তা ঘোষণা

বেইজিং, ১৩ মার্চ – ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক হামলায় বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চীন। শুক্রবার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় দেশটি।

একই সঙ্গে এই সংকট মোকাবেলায় ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসামরিক মানুষ এবং সামরিক নয় এমন স্থাপনার ওপর যেকোনো ধরনের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানায় বেইজিং।

গুও জিয়াকুন জোর দিয়ে বলেন, স্কুলকে লক্ষ্যবস্তু করা এবং শিশুদের ক্ষতি করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন। এটি মানবিক নৈতিকতা ও বিবেকের চরম অবমাননা। মানবিকতার প্রতি দায়বদ্ধতা থেকে এই কঠিন সময়ে ইরানি জনগণকে সহায়তা করতে চীন সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এ এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language