মধ্যপ্রাচ্য

দুবাইয়ের প্রাণকেন্দ্রে জোড়া বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের ভবন

সারজাহ, ১৩ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের প্রাণকেন্দ্রে শক্তিশালী জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার ১৩ মার্চ এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এএফপির একজন প্রতিবেদক জানিয়েছেন, তিনি পরপর দুটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এই ঘটনার পর শেখ জায়েদ রোডের দিক থেকে জরুরি সাইরেনের শব্দ শোনা যায়। দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে সামান্য ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর পরই দুবাই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। জানা গেছে, ঘটনাটি দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার বা ডিআইএফসি এলাকায় ঘটেছে এবং সংশ্লিষ্ট ভবনটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language