ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা, ১৩ মার্চ – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানোর পর এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ (শুক্রবার) মাঠে নামছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকার মিরপুরে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিশ্চিতভাবেই এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চাইবেন। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।

বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না টিম ম্যানেজমেন্ট। তবে পাকিস্তান দলে একাধিক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ, আবরার আহমেদ।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language