মধ্যপ্রাচ্য

লেবাননের ভূখণ্ড দখলের সরাসরি হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

বৈরুত, ১২ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার প্রতিবেশী লেবাননের ভূখণ্ড দখল করার সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

লেবানন সরকারের উদ্দেশে দেওয়া এক কঠোর বার্তায় তিনি জানান, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি হামলা বন্ধ না করে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের ভেতরে প্রবেশ করে তাদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নেবে।

হিজবুল্লাহর লাগাতার রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি স্থায়ী সামরিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে তেল আবিব।

সম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতের দ্রুত অবনতি ঘটেছে এবং উত্তর ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় দুই শতাধিক রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন সরকারকে ইতিমধ্যেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।

ইসরায়েলের মন্ত্রিসভা লেবাননের অভ্যন্তরে স্থল অভিযানের একটি নীল নকশা অনুমোদন করে রেখেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে।

এনএন/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language