জাতীয়

সংসদে খালেদা জিয়া থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ১২ মার্চ – স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে উপস্থিত থাকলে সবচেয়ে বেশি আনন্দিত হতেন। তিনি জানান, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার সবকটিতেই জয়লাভ করেছেন।

সংসদে একটি শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা চলাকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে সশরীরে উপস্থিত নেই। তবে তিনি দেশের সাধারণ মানুষের হৃদয়ে বিরাজ করছেন এবং গণতন্ত্রের চিরন্তন অনুপ্রেরণা হিসেবে তিনি আজীবন জীবিত থাকবেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি মহান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এনএন/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language